মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২) জুন সকালে মফিজ মোড় এলাকায় ওই অজ্ঞত নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়। ওই মরদেহের পাশেই পড়েছিল একটি লাল রঙের শাড়ি।
পুলিশ জানাই মরদেহটির বয়স আনুমানিক ৪০ বছর ধারণা করা হয়েছে। যমুনা পশ্চিম থানার এসআই জানান এই ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোন কারণে হয়েছে সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে।
তিনি আরো বলেন মর দেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।