মোঃ জিহাদ হাসান, দশর্ণা, চুয়াডাঙ্গা, খুলনা প্রতিনিধিঃ
দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক প্রভাত আলম ও ওয়াসিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ছাত্রলীগের সহ-সম্পাদক প্রভাত আলমকে (৩২) একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
অপর দিকে, দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহজাহানের ছেলে ওয়াসিম হোসেনকে (৩২)- একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। দর্শনা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।