স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা



আনোয়ারুল ইসলাম , চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ


"মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এসইডিপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  এর আয়োজনে এবং চিলমারী  উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স

বাস্তবায়নে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রাম পালিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠান স্টল পরিদর্শন ও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা সহকারী  ও চিলমারী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ই আলম বাদশাসহ আরো অনেকে। 

অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৯টি প্রতিষ্ঠান অংশ করে, এর  মধ্যে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা প্রথম, থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও শরীফের হাট এম,ইউ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। 

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা