খাগড়াছড়িতে রেঁনেসা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত



ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে রেঁনেসা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রেঁনেসা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর জাতীয় পতাকা উত্তোলন করে, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে ``একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায় " প্রতিপাদ্যে রেঁনেসা কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসের উপসহকারী উৎপল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ কালব চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক ছাজেঅং আরো উপস্থিত হিসেবে ছিলেন, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা 

এ সময় উপস্থিত ছিলেন রেঁনেসা কো- অপারেটিভ ক্রেডিট প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাইসা মারমা।

সভায় সভাপতিত্ব করেন, লিংকন মারমা। সঞ্চালক করবেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কালব উপজেলা ব্যবস্থাপক ইথুন মারমা ।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা