কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল



মোঃ হাসান মাহমুদ জয়, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে একাধিক ফেক আইডি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নেতাকর্মীরা বলেন, “দীর্ঘদিন ধরে মোস্তাফিজার রহমান মোস্তফা বিএনপির রাজনীতির প্রতিটি সংকটকালে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সুদৃঢ় রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতেই ষড়যন্ত্রকারীরা এহেন হীনম্মন্যতার আশ্রয় নিয়েছে।”

অপপ্রচারের বিরুদ্ধে হুঙ্কার:
নেতাকর্মীরা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র ব্যক্তি বা দলীয় ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং স্থানীয় রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার একটি গভীর চক্রান্ত। তারা অনতিবিলম্বে ফেক আইডিগুলো শনাক্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা:
সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা বা ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি আপসহীন। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিকভাবে এবং প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, “মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। ষড়যন্ত্রকারীদের কোনো চক্রান্তই আমাদের ঐক্য ভাঙতে পারবে না। আমরা ঐক্যবদ্ধভাবে এ ধরনের নোংরা অপপ্রচারের বিরুদ্ধে মাঠে থাকব এবং কঠোর প্রতিরোধ গড়ে তুলব।”
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা