চিরিরবন্দরে ৩ মাদকসেবির ৬ মাস কারাদন্ড ও জরিমানা



মো: সাব্বির হোসেন,  চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। 

থানা সুত্রে জানা গেছে, ১৮ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবীর নেতৃত্বে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের সময় উপজেলা চত্বরে মাদকসেবন অবস্থায় মোরছালিন (২০) নামে একজনকে আটক ও দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কারেন্টহাটে অভিযান চালিয়ে মাদকসেবনরত অবস্থায় আশিক ইসলাম (২৯) ও গোলাম রব্বানী (৩২) নামে আরো ২ জনকে আটক করা হলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা আটককৃত স্থানে উপস্থিত হয়ে পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।  

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা