রুমায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন



শৈহ্লাচিং মার্মা, রুমা(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের রুমায় গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার করতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে । 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)** এর “কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

গত সোমবার (১৫জুন ) সকালে এ প্রশিক্ষণটি শুরু হয়েছিল।  উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথীর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন পিডিবিএফ' উপ-পরিচালক ইউনুছ মিয়া। পিডিবিএফ 'র রুমা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল শর্মার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠিত চার দিনব্যাপী এই  প্রশিক্ষণে সমিতির সভানেত্রী, দলনেত্রী ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টরা জানায়, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্ব বিকাশ, সংগঠন পরিচালনা, দক্ষতা বৃদ্ধি, সঞ্চয় ও ঋণ ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, অনুষ্ঠানটির আয়োজন করেছে - সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ  প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ।

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ গ্রামীণ নারীদের ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজেদের পরিবার ও সমাজের কল্যাণে কাজে লাগাতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন পিডিবিএফ'র কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে সমাপনী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০জনের মাঝে বনজ ও ওষধি চারা বিতরণ করা হয়।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা