মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ৪



মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রোববার (১৪ জুন) বিকেল ৩টায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাদক কারবারের অভিযোগে মো. শাহিন (২৬) ও তার স্ত্রী মোছা. আয়েসা (২১)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পলাতক আসামি মো. আলিমুদ্দিন (৫০) ও মো. সৈয়দ (৬০)-এর বাড়ি এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এছাড়াও চোলাই মদ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা