মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম আব্দুস সামাদ সরকার বার্ধক্যজনিত কারণে আজ দুপুর ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম এটিএম আব্দুস সামাদ সরকার দীর্ঘদিন ফরিদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ এশা মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
মরহুমের মৃত্যুতে স্থানীয় শিক্ষা অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
