চিরিরবন্দর পুনটি ইউনিয়নে করঞ্জিতে রাস্তার সিসি ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন



মোঃ সাব্বির হোসেন, চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দর পুনটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে  করঞ্জি হাজী পাড়ায়  ২০০ শত ১০ ফিট  রাস্তার সিসি ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

আজ সোমবার ( ২২ জুন ) সকালে এই রাস্তা সিসি ঢালাই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম  ।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ রেজাউল করিম (রেজা), ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সামছুল আলম মন্ডল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম,৬ নং ওয়ার্ডের  বিএনপির  সভাপতি মোঃ হায়দার আলী, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য  ও প্রকল্প সভাপতি মোঃ শাহীন আলমসহ স্থানীয় গণ্যমান্য বক্তিরা।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা