মোঃ জিহাদ হাসান, দামুড়হুদা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন দর্শনা শহরের ঐতিহ্যবাহী রেলবাজার এলাকার পরিচিতি বহনকারী ‘বটতলা’ নামের সেই প্রাচীন বটগাছটি আজ হঠাৎ ঝড়ো আবহাওয়ার কারণে ভেঙে পড়েছে। বহু বছর ধরে এলাকাবাসীর কাছে পরিচিত এই বটগাছের নাম অনুসারেই এলাকাটি ‘রেলবাজার বটতলা’ নামে পরিচিতি লাভ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দিনের কোনো এক সময়ে গাছটির বড় অংশ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে রেলবাজার এলাকার প্রধান সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। হঠাৎ গাছ ভেঙে পড়ায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা এবং দর্শনা থানা পুলিশ। তারা যৌথভাবে উদ্ধার ও অপসারণ কার্যক্রম পরিচালনা করে সড়ক থেকে গাছের ডালপালা সরিয়ে দেন। ফলে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
এলাকাবাসী জানান, বটগাছটি শুধু একটি গাছ ছিল না; এটি ছিল দর্শনা রেলবাজারের একটি ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক। দীর্ঘদিন ধরে পথচারীদের ছায়া দিয়ে আসা এই গাছটির পতনে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ঐতিহ্যবাহী এ স্থানটির স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্মও দর্শনা রেলবাজার বটতলার ইতিহাস সম্পর্কে জানতে পারে।