ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কালীবাড়ী এলাকায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাত প্রায় ৮টায় পরিচালিত মোবাইল কোর্টে কালীবাড়ী আদর্শগ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মোঃ ডাবলু (৩২)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গুড়া থানা পুলিশ-এর এসআই আলামিন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।