ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের রাস্তার বেহালদশা ও জনদুর্ভোগ



মোঃ আনোয়ার হোসেন জেলা প্রতিনিধি: 
বগুড়া জেলার ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের রাস্তার বেহালদশা ও জনদুর্ভোগ। ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার এতই বেহাল অবস্থা যে, এখানে সুষ্ক মৌসুমে কোন মতে চলাচল করা গেলেও বৃষ্টির মৌসুমে যাতায়াত খুবি কষ্ট সাধ্য । 

বিশেষ করে দুদুর বাড়ীর দক্ষিণে ছোট ব্রীজের পশ্চিম পার্শ্বের রাস্তার অবস্থা আরো বেশি বেহাল অবস্থা। বলা হয় যে, এটা দড়ি পাড়া, চুনিয়াপাড়া, গোসাইবাড়ী, ছোটদিয়ার গজারিয়া ও সোনারগাঁ গ্রামের জনগনের অটোরিক্সা, অটোভ্যান, সি.এন.জি যোগে চলাচলের প্রধান রাস্তা। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী এবং চিকাশী ইউনিয়ন পরিষদ, ধুনট হাসপাতালে, ফসল আনা নেওয়া ও ফসল ক্রয়-বিক্রয় করতে যাতায়াত করে। এখানে জনসাধারন কোন মতে চলাচল করতে পারলেও সি. এন.জি, অটোরিক্সা ও অটোভ্যানগুলো যাতায়াত করতেই পারে না। এই সমস্ত জান বাহন গুলো চলাচলে একটু ব্যতিক্রম হলে দুর্ঘটনার কবলে পড়তে হয় অর্থাৎ জানবাহন উল্টে খাদে পড়ে যায় ফলে জানবাহন ও যাত্রীর অনেক ক্ষতি সাধিত হয়। 

তাই স্থানীয় জনগণের প্রত্যাশা ধুনট-শেরপুর নির্বাচনী এলাকা বগুড়া-৫ আসনের  এম পি মহোদয় যদি উক্ত রাস্তার দিকে সু-দৃষ্টি দিতেন এবং রাস্তার সলিং সাধন  করতেন, তাহলে  এলাকার জনগনের চলাচলের পথ সুগম হইতো এবং বহুদিনের জন দুর্ভোগের অবসান হইতো।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা