ম্যানেজিং কমিটির ফরম বিক্রি না করে বিদ্যালয়ের বাথরুমে পলায়ন



বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
সাম্প্রতিক :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশ ক্রমে, বাকেরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, গত ১৮/৫/২০২৬ তারিখে উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুসরাত জাহান, কর্তৃক স্বাক্ষরিত ৩৩০ স্মারকে  ১০৮ নং মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিন কমিটির  তফসিল ঘোষণা করেন। 

এর আলোকে অভিভাবক সদস্য পুরুষ এবং মহিলা মনোনয়নপত্র নেওয়ার তারিখ আজ, ১৬/৬/২০২৬ তারিখ প্রকাশ করেন। তিনি যত সময় স্কুলের কক্ষে না থেকে অফিস কক্ষে তালা মেরে বাথরুমের পালিয়ে থাকে। নির্বাচনের তফসিল ঘোষণা  দিয়ে হেডমাস্টার ফরম বিক্রি না করে নানা অজুহাত দিয়ে সময়ের কালক্ষেপণ করেছে। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন স্যারকে অবহিত করলে, তার প্রতিনিধি মোহাম্মদ মনির স্যারকে ফরম দেওয়ার জন্য স্কুলে পাঠালে তার কাছেও ফর্ম দেওয়া হয়নি। আগামীকাল আদালতের মাধ্যমে প্রধান শিক্ষক নুরুন্নাহার, সহকারী শিক্ষক অফিসার  নুসরাত জাহান, কাছে, জবাব চাওয়া  হবে, তফসিল দিয়ে কেন প্রার্থীদের ফরম দেওয়া হল না। দুর্নীতিবাজ প্রধান শিক্ষিক নুরুন্নাহার, কে অবিলম্বে মডেল বদলি করে অন্যত্র দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা, তিনি স্কুলের  ছাত্র, ছাত্রী অভিভাবকের কাছ থেকে ৩০০/ ৫০০ টাকা করে, উত্তোলন করেছে, এছাড়াও রিমালে সরকারের দেওয়া এক লক্ষ টাকা এবং সিলিপের ২৫০০০ টাকা  কাজ না করে আত্মসাৎ করেছে।তার বিরুদ্ধে, সরকারের নির্দেশ ছিল কোন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে পরীক্ষার ফিস নিতে পারবে না অথচ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১০০ থেকে দেড়শ টাকা উত্তোলন করেছে। নুরুন্নাহার একজন সুযোগবাদী যখন যে সরকার আসে তাদের পা ধরে তার চেয়ার  ঠিক রাখার জন্য। প্রথমের সাবেক মেয়রের ছত্রছায়ায় ছিল, এরপরে রত্না আমিনের ছাত্র ছায়া, এখন আবার বিএনপি নেতাদের পা ধরে এমপি সাহেবের দোহাই দিয়ে চলার চেষ্টা করছে।মডেলের শিক্ষার মান ভেঙ্গে পড়েছে। অধিকাংশ টিচার, মহিলা একজন পুরুষ, প্রধান শিক্ষক নুরুন্নাহ তার ইচ্ছামতন যাহা কিছুই করে, তার বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি চলছে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা