শেরপুরে চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত



মোঃ মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ
চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সেবার চাহিদা সৃষ্টি এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে একটি অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) শেরপুর ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। অনুষ্ঠানে সহযোগিতা করে দ্যা ফ্রেড হ্যালোস ফাউন্ডেশন (The fred hollows foundation )।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিয়া সামাদ ডালিয়া, প্রেসিডেন্ট, শেরপুর ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতাল। তিনি বলেন, চক্ষু স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য সেবা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুভেচ্ছা বক্তব্য দেন ইমাম হোসেন ঠান্ডু, সাধারণ সম্পাদক, শেরপুর ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতাল। তিনি কমিউনিটি পর্যায়ে চক্ষু স্বাস্থ্যসেবার প্রসার এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন এস. কে. এম. জহিরুল হক, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ; মো. মনিরুজ্জামান মানিক, ইনচার্জ, ভিশন সেন্টার শেরপুর; দ্বীজু সূত্র ধর এবং সান্তনু সরকার, ভিশন সেন্টার ইন্সপেক্টর, ডাঃ কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন চক্ষু স্বাস্থ্যসেবার প্রসার, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং কমিউনিটি পর্যায়ে সেবাগ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে ভবিষ্যতে আরও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা