জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

জামালপুর প্রতিনিধি:

জামালপুর রেলওয়ে থানার আওতাধীন দুরমুট টনকি এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত কিশোরের মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশের প্রাথমিক তথ্যমতে, রোববার (২১ জুন ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই কিশোর ঘটনাস্থলেই মারা যায়। তার বয়স আনুমানিক ১৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।


নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা