রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪



মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় চোলাইমদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রাজশাহী নগরীতে রাত পৌনে ১টা অভিযান চালিয়ে   থানা ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ, একটি মোটরসাইকেল ও ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো মতিহার থানার কাজলা গ্রামের মোঃ ইমন মোল্লা (২৭), বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮), পাবনার ইশ্বরদী উপজেলার পতিরাজপুর গ্রামের মো. মামুনুর রশিদ (৩০) ও রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯)।

 রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। 
তিনি জানান,  কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়। একইদিন দিবাগত রাত ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমনের দেহ তল্লাশি করে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এদিকে, ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যয়ন করেন যে তারা চোলাইমদ সেবন করেছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা