মেহেদী হাসান জুয়েল, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপার সদর রোডে একটি ও মুক্তিযোদ্ধা ভবনের সামনে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুটি দোকান থেকে নগদ টাকা সহ প্রায় ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা। ১০ জুন বুধবার আনুমানিক সকাল সারে ৫ টার সময় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

গলাচিপা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ির পাশে জয় ষ্টোর এন্ড বড়শি ঘর থেকে নগদ ১লাখ ২০ হাজার টাকা, বেনসন সিগারেট ৩ কার্টুন, লাকি সিগারেট ৩ কার্টুন, বডি স্প্রে ৭ পিস ও আড়াই ভরি রুপার চেইন চুরি হয়। জয় স্টোর এন্ড বড়শি ঘরের প্রোপাইটর জানান নগদ টাকা সহ সব মিলিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
অন্যটি সদর রোডের কাপুরিয়া পট্টির প্রিয়াঙ্কা ক্লোথ ষ্টোর থেকে নগদ ১৫ হাজার টাকা, শাড়ি, লুঙ্গি, কাতান শাড়ি, থ্রি পিস ও একটি মোবাইল চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোর চক্র। প্রিয়াঙ্কা ক্লোথ ষ্টোরের প্রোপাইটার জানান নগদ টাকা সহ সব মিলিয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। সারারাত বৃষ্টি ও বিদ্যুৎ না থাকায় চোর চক্র নির্বিঘ্নে চুরি কার্য সম্পাদন করতে সক্ষম হয়। সিসিটিভি ফুটেজে ৬ জনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। ধারনা করা হচ্ছে এই ৬ জনই চুরির ঘটনা ঘটিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সদর রোডে থানার কাছে চুরির ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ চুরির ঘটনাকে কেন্দ্র করে দোকান মালিকরা গলাচিপা থানায় পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের করে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।