সিরাজগঞ্জ সদর রতনকান্দি ইউনিয়ন এর বাহুকা এলাকায় ৩০ মিটার নদী গর্ভে বিলীন



মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের বাহুকায় যমুনা নদীর বাঁধের প্রায় ৩০ মিটার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে। উজান  থেকে নেমে আসা   ভারী বর্ষণের কারণে গত বেশ কিছু দিন ধরে  বাড়ছে যমুনা নদীর পানি। প্রায় এক থেকে দুই কিলোমিটারের মতো এলাকায় পানিতে তলিয়ে গেছে। 

এই বাদ ধসা কে কেন্দ্র করে এলাকার মানুষেরা বেশ আতঙ্কে রয়েছে । এলাকার মানুষের ঘরবাড়ি ফসলি, জমি হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ড রবিবার ২২ শে জুন জিও ব্যাক ফেলে ভাঙ্গন প্রতিরোধে কাজ করছে। এলাকাবাসী জানান শনিবারে  বাহুকা এলাকায় বাঁধের  একটি অংশ ধসে পড়ে যায়।এলাকাবাসী আরো জানান কিছুদিন ধরে যমুনা   নদীর পানি ওঠা নামা শুরু করেছে।

এলাকাবাসীর দাবি এর কোন স্থায়ী ব্যবস্থা না করলে এইভাবে ভাঙতে থাকবে এবং এলাকাবাসীর দাবি দ্রুত ভাঙ্গনের ব্যবস্থা নেওয়া।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা