মো. সাব্বির হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি। তিনি মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে সম্পৃক্তকরণ এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে এলাহী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, দারুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ইউসুফ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
