রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জোয়ারিয়া বিলে অভিযান চালিয়ে অবৈধ ৩০ টি চায়না দুয়ারি জাল (রিং জাল) ও ১টি কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাস। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার দিগদাইড় ইউনিয়নের জোয়ারিয়া বিলে অভিযান চালিয়ে অবৈধ ৩০ টি চায়না দুয়ারি জাল (রিং জাল) ও ১টি কারেন্ট জাল জব্দ করে এসব জাল উপজেলা মৎস্য অফিসের সামনে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মারুফ আকন্দ ও তাড়াইল থানা পুলিশের সদস্যবৃন্দ।
এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, উপজেলার বিভিন্ন নদী, বিল ও হাওর থেকে অবৈধ জাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।