নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্যু, সবাইকে সতর্ক থাকার আহ্বান



মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর, নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষা মৌসুমে বৈদ্যুতিক তার, মোটর, সুইচবোর্ড বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা