সিরাজগঞ্জ রায়পুরে রেল জংশন এর দাবিতে মানববন্ধন



মাহিম বাবু , সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরের রায়পুরে রেল জংশন এর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। শনিবার (২০)শে জুন সকাল ১১:০০ টার সময় শহরের বাজার  স্টেশন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এই মানববন্ধন কর্মসূচি বক্তব্যে তারা বলেন সিরাজগঞ্জ শহরকে রেল  থেকে বঞ্চিত করলে এটা মেনে নেয়া হবে না। তারা বলে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ আমাদের ২০ বছরের আন্দোলনের ফসল। 

বক্তব্যে তারা আরো বলেন এই শহর থেকে যদি রেল বঞ্চিত হয় তাহলে আমরা প্রয়োজনে কড্ডার  মোড়ে অবরোধ করবো। মানববন্ধন কর্মসূচিটি মাহবুব এ খোদা টুটুলের সভাপতিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল। জেলা বাসদের আহবায়ক নবকুমার কর্মকার। ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম   ও আরো অনেকেই বক্তব্য রাখেন। 

এই মানববন্ধন এর বক্তব্যে আরও বলা হয় সিরাজগঞ্জ শহর রেলের শহর হিসেবে পরিচিত ছিল। এবং এ জেলার মানুষ কাঙ্খিত রেল যোগাযোগ ব্যবস্থা সুবিধা থেকে বঞ্চিত।এই মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক নেতৃত্ব বিন্দু সহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা