সিরাজগঞ্জের কাজিপুরে দেশীয় মদ সহ ৫ যুবক আটক ও ৩ মাসের কারাদণ্ড

 


মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজি পুরে মেঘাই  পর্যটন এলাকায় পাঁচজন যুবককে দেশীয় মদ সহ ভ্রাম্যমান আদালতের সহায়তায় আটক করা হয়।ওই পাঁচ যুবকের কাছে থেকে জানা গেছে তারা শেরপুর থেকে মদ সেব্য ও মেঘাই পর্যটন কেন্দ্র ঘোরাঘুরির জন্য এসেছিল। তাদের কাছ থেকে আরো জানা গেছে তারা শেরপুরের সুইপার কলোনি থেকে দেশীয় চোলায় মদ নিয়ে  এখানে আসে।

তাদের কাছে জিজ্ঞাসা বাদে তারা এই মদ  নিয়ে আসার কথা স্বীকার করে। এবং ওই (৫) যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা   করে জরিমানা  প্রদান করা হয়।এবং ওই পাঁচজনকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। তারা নিজেদের পরিচয় দেয় তাদের মধ্যে  বগুরা শেরপুর  পৌরসভার উত্তর সাহাপাড়া ৪ নং ওয়ার্ড এলাকার মো: আলম (২০) মো:রনি( ২৬) মো:মাসুদ (১৯) মো:সাজিদ( ২০) ও খানপুর এলাকার মো :আবু হাশেম (২৩)।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা