মাহিন বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দিন দিন বেড়েই চলছে তারই সাথে নদীগর্ভে বিলীন হচ্ছে। সিরাজগঞ্জে যমুনার ভয়াল থাবা নদী গর্ভে বিলীন ৩০ মিটার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণের কারণে দিন দিন নদীর পানি বেরিয়ে চলেছেএর ভিতর কিছু কিছু এলাকা চৌহালী থেকে শুরু করে চর গিরিশ চরে ভয়াবহ নদী ভাঙ্গন দেখা গিয়েছে।নদীগর্ভে বিলীন হয়েছে মসজিদ প্রাইমারি স্কুল। গত কয়েকদিনে প্রায় ৩০ টির বেশি পরিবার গৃহহীন হয়েছে। চরাঞ্চল মানুষদের দাবি ভাঙ্গনের দ্রুত পদক্ষেপ নেওয়া।এই কিছু কিছু জায়গায় পদক্ষেপ নেওয়া শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলেন এইভাবে পানির সাথে সাথেযদি বাঁধ ভাঙতে শুরু করে তাহলে আমাদের চর অঞ্চল মানুষের এই ভিটা ছেড়ে দেওয়া ছাড়া উপায় নেই। এবং প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ফসলি জমিগাছপালা আরো নানা স্থাপনা। এলাকাবাসী আরো জানাই ভাঙ্গনের তীব্রতায় গ্রামের মসজিদ সরকারি বিদ্যালয় এর মধ্যেই বিলীন হয়েছে। এলাকাবাসীর একটাই দাবি এর স্থায়ী ব্যবস্থা নেওয়া।
