বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের নয়াগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে "মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ" নামের একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুল জামে মসজিদের সভাপতি জনাব হাফেজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জামালপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জনাব নাসির হোসেন নাসির। প্রধান মেহমান ছিলেন চিকাজানী ইউনিয়ন শাখার লিডার জনাব এম. আর. রুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরফান মাহমুদ পাঠান, রাকিব আল হাসান, এস. এম. রিফাত, অর্ণব স্বপন, তানভীর আহমেদ, সাকিবুল ইসলাম, এ. আর. রাজু এবং এইচ. এম. রুবেল।

অনুষ্ঠানের আয়োজন করেন মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ-এর দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শামিম ডি. এন.। কর্মসূচিটি বাস্তবায়ন করে সংগঠনের হাতীভাঙ্গা ইউনিয়ন শাখা এবং সঞ্চালনা করেন প্রিন্স আরিয়ান।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা