নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু



মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর, নওগাঁ প্রতিনিধি:
উপজেলায় বজ্রপাতে মো. জুয়েল হোসেন (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জুয়েল হোসেন উপজেলার ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর দক্ষিণপাড়া গ্রামের সফি উদ্দীনের ছেলে।

জানা গেছে, গত ১৩ জুন ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কৃষকের মৃত্যুর সংবাদ পেয়ে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক নিহতের বাড়িতে ছুটে যান। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং দাফন-কাফনের ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে এ ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়দের মতে, বজ্রপাতের ঘটনায় একজন পরিশ্রমী কৃষকের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা