রুমায় সাত লক্ষ টাকার ব্যয়ে দুইটি প্রকল্প বাস্তবায়িত



শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধিঃ
বান্দরবানে রুমায় গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের কাবিখা কর্মসূচির আওতায় সাত লক্ষ টাকার ব্যয়ে দুইটি প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে। এতে প্রকল্প এলাকায় স্থানীয়রা এর সুফল ভোগ করছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। 

ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা জানায়, গালেঙ্গ্যা ইউনিয়নের দুর্গম এলাকায় একটি প্রকল্পের নাম 'পালে পাড়া থেকে ক্রামা ক্যাংঘর পর্যন্ত  ৬০মিটার ব্রিকসোলিং করণ।

আরেকটি প্রকল্পের নাম- বান্দরবান-থানচি সড়ক হতে কেঙ্গু পাড়া যাওয়ার ৪২মিটার রাস্তার তিন লক্ষ টাকার ব্যয়ে প্রকল্পটির কাজ শতভাগ বাস্তবায়িত হয়েছে। 

উপজেলা প্রশাসনের ত্রাণ শাখার প্রকল্প বাস্তবায়ন অফিসের সংশ্লিষ্টদের সার্বিক তত্ত্বাবধানে এই দুইটি প্রকল্পের কাজটি বাস্তবায়ন করেছেন ৪নং গালেঙ্গ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রেংওয়ে ম্রো ও ৭ নং ওয়ার্ডের মেম্বার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ঙানরাও ম্রো। 

স্থানীয়রা জানায়, পালে পাড়া থেকে ক্রামা ক্যাংঘর  রাস্তাটি দীর্ঘদিন ধরে আসা- যাওয়ার সমস্যা ছিল।পালে পাড়ার বাসিন্দা তনসিং ম্রো (৩০) বলেন ক্যাংঘর রাস্তাটি ব্রিকসোলিং করার জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীর  দাবি ছিল। 

স্থানীয়দের এ দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদ  উদ্যোগে প্রকল্প গ্রহণ করে ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। 

স্থানীয় মেম্বার ঙানরাও ম্রো বলেন, প্রকল্পটি ইতোমধ্যে শতভাগ সম্পন্ন করা হয়েছে। রুইফূ পাড়া বাসিন্দা তুমপো ম্রো (৩৬) ও কেঙ্গু পাড়ার বাসিন্দা ক্যাঙ্কু ম্রো বলেন পাড়াবাসীর আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি কেঙ্গু পাড়া যাওয়ার রাস্তাটি ব্রিকসোলিং করা হয়েছে। এখন বৃষ্টি হলেও রাস্তা পিছলা হয়না। সহজেই ক্যাং পর্যন্ত আসা-যাওয়া করতে এখন আর কোন সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন তারা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন চার ইউনিয়নের কাবিখা-কাবিটা কর্মসূচির আওতায় গৃহীত অন্যান্য  দুইটি প্রকল্প গত মার্চ মাসে প্রথম সপ্তাহ থেকে কাজটি শুরু করা হয়েছিল। যেসব প্রকল্প ইতোমধ্যে শতভাগ বাস্তবায়িত হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে সেসব প্রকল্পের বিপরীতে যথাসময়ে চূড়ান্ত বিল প্রদান করা হচ্ছে। 
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা