ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪



কফিলুর রহমান(ভূরুঙ্গামারী প্রতিনিধি ):কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  র) (৩ মে)২০২৬ ইং রোজ রবিবার সন্ধ্যায়  আন্ধারীরঝাড় বাজার এলাকায়  উত্তরে এশিয়ান হাইওয়ের পূর্ব পাশে অবস্থিত ১নং আসামি শাকিলের চায়ের দোকানে অভিযান অভিযান চালিয়ে     ৪জন আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল আন্ধারীরঝাড় বাজারের  পরিচালনা করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ১.মোঃ শাকিল (২৯), পিতা: মোঃ আশরাফ আলী। ২. মোঃ আসিফ (২২), পিতা: মোহাম্মদ আলী। ৩. মোঃ রবিউল ইসলাম (২০) পিতা: মৃত মজিবর রহমান। এবং  ৪.মোঃ সোহাগ হোসেন (২০), পিতা: আব্দুল আলীম। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, আটককৃতদের তল্লাশি করে প্রধান আসামি শাকিলের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন গ্রেফতারের বিনষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

أحدث أقدم