মেহেদী হাসান জুয়েল
পটুয়াখালী গলাচিপা উপজেলা প্রতিনিধি
স্থানীয় সূত্রে জানা গেছেপটুয়াখালী গলাচিপায় মোটরসাইকেলে থাকা দুই চাচাতো ভাই গলাচিপা গ্রামীণ ব্যাংকের পূর্ব দিক হতে দ্রুত গতিতে বাইক চালিয়ে গলাচিপা শহরের দিকে আসতেছিল প্রতিমধ্যে গ্রামীণ ব্যাংকের সামনে এক অটো চালক কোন দিকে না দেখেই অটো রিক্সাটি রাস্তার অন্যদিকে যেতে চাইলে মুহুর্তেই মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে অটোর মুখোমুখি সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তামিম ইকবাল মারা যান ও সাথে থাকা ফয়সালকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় লোকজন ধরে গলাচিপা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফয়সালকে করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন কিন্তু কিছুদূর যেতে না যেতেই ফয়সাল মৃত্যুর কোলে ঢলে পড়েন এ মৃত্যুকে কেন্দ্র করে গলাচিপায় নেমে আসে শোকের ছায়া। তামিমকে জানাযার শেষে গলাচিপা পৌর গোরস্থানে দাফন করা হয় ও ফয়সালকে রাত সাড়ে নয়টায় জৈনপুরী খানকার মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তার নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
