আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
চিলমারীতে ছাত্রদল নেতা জিহাদ ফেরদৌস চমক এর বিরুদ্ধে গতকাল ২৫/০৫/২০২৬ ইং তারিখে অনাকাঙ্ক্ষিত বহিষ্কারাদেশ চিঠি প্রকাশ হওয়ায় নিন্দার ঝড় উঠেছে। ২৫/০৫/২০২৬ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে কোন কারন দর্শানো ব্যতিরেকেই বার্তা প্রেরক, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠি ছড়িয়ে পড়ে। ফলে চিলমারীতে তাৎক্ষনিকভাবে হৈচৈ পড়ে যায়।
বিগত পতিত সরকারের আমলে কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রদলের প্রত্যক্ষ সহযোগিতায় চিলমারীতে কঠোর আন্দোলনের উদ্যোগকারী ও সন্মূখের যোদ্ধা ছিলেন জিহাদ ফেরদৌস চমক। হঠাৎ করে তার বিরুদ্ধে অগঠনতান্ত্রিক উপায়ে বহিষ্কারের সিদ্ধান্তে বিএনপি,চিলমারী শাখার সর্বস্তরের নেতা কর্মীরা হতবাক হয়েছেন। সেই সাথে দূর্দিনের নেতা-কর্মীদেরকে এভাবে অসাংগাঠনিক ভাবে অপদস্ত করায় দলীয় সূনাম ক্ষূন্ন হয়েছে। এ বিষয়ে ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা জুয়েল জানান, দল ও দেশকে ভালবেসে যারা যুগে যুগে নিজের ভবিষ্যতকে জলাঞ্জলি দিয়েছে, তাদের খবর কেউ রাখেনি। তিনি দৃঢ় কন্ঠে বলেন, খাটি দল ও দেশ প্রেমিক কর্মীরা কখনো মরেনা এবং দলও ছাড়েননা।
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পতিত আওয়ামী সরকারের আমল সহ বিভিন্ন সময়ে চিলমারীর শান্তি নগরের মানুষেরা যে জেল,জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন এবং আজও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তাদের মধ্যে আব্দুল মতিন সরকার শিরিন, জিহাদ ফেরদৌস চমক, ইয়াকুৎ সাদ্দাদ সাক্ষর, স্বাগত, শাহআলম সবুজ, মশিউর রহমান মিটন, আমিনুল ইসলাম প্রমূখ অন্যতম।
উল্লেখ্য যে,বিগত দিনে আওয়ামীলীগের সাথে আতাতকারী ও সুবিধা ভোগীরা আজও বিএনপি'র সূনাম ক্ষূন্ন করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন, যা দলের উর্ধ্বতন নেতারা পরখ করেও দেখেননা। ফলে বিগত নির্বাচনে বিএনপি'র শতভাগ সমর্থন থাকলেও ৫ আগষ্টের পর দলীয় নেতাদের স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে বাদবিচার না করেই আওয়ামীলীগের লোকজনকে দলের কমিটিতে রাখায় জনমনে বিরুপ প্রতিক্রিয়ার জন্ম নিয়েছে। দূর্দিনের কর্মীদেরকে বাদ দেওয়া, দলীয় গ্রুপিং, অসদাচরণ ইত্যাদি বিষয়ে দলীয় সমর্থকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে সচেতন মহল মনে করেন। তাই জিহাদ ফেরদৌস চমক এর বহিষ্কারাদেশে দলগত ও এলাকাগত ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এ ব্যাপারে কুড়িগ্রাম জেলার নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কান কথার সিদ্ধান্তকেই দুষছেন। দীর্ঘদিন থেকে দলের নেতিবাচক সিদ্ধান্ত দেখে অনেক নেতা কর্মীরা হতাশ হয়ে দল করতে নিরুৎসাহীত হচ্ছেন। চিলমারী শাখা বিএনপি ছাত্রদল এর তিব্র নিন্দা জানিয়ে অনতি বিলম্বে জিহাদ ফেরদৌস চমকের বহিষ্কারাদেশ তুলে নিয়ে তাকে দলীয় পদ ফিরিয়ে দিতে জোর দাবী তুলেছেন।
