বকশীগঞ্জে আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সারমারা পূর্ব বাজারে সরকারি হাসপাতালের বিপরীত পাশে সংগঠনটির কার্যালয় অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এন. আব্দুল হক স্বাক্ষরিত এক পত্রে গত ২২ মে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৭ এপ্রিল এস. এম. মনোয়ারুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। পরে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এন. আব্দুল হক বলেন, সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি স্বচ্ছতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, মানবাধিকার সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বগারচর ইউনিয়ন শাখার সভাপতি এস. এম. মনোয়ারুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।

সংগঠন সূত্র জানায়, অনুমোদিত কমিটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বকশীগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা