“স্বাধীনতা” বিষয়ক ওরিয়েন্টেশনে অংশ নিলেন জাবিপ্রবির গ্রীন ভয়েসের প্রতিনিধিরা



মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত “Swadhinata – Freedom of Expression for Digital Democracy” শীর্ষক অর্ধদিবসীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েসের প্রতিনিধিদল।

গত ১৭ মে ২০২৬ তারিখে জামালপুরের JFC Restaurant & Convention Center-এ অনুষ্ঠিত এ আয়োজনে গ্রীন ভয়েসের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তৌসিফ আহাম্মেদ তন্ময়, সহ-সভাপতি সারোয়ার হাসান সজীব, কোষাধ্যক্ষ রিফা তানবিন এবং সদস্য সাইরা, প্রমি, দীপু, সানজিদ, সানজিদা ও সাবা।

অনুষ্ঠানে মানবাধিকার, Freedom of Expression (FoE), ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন।

গ্রীন ভয়েসের প্রতিনিধিরা জানান, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক ডিজিটাল পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা