চিলমারীতে সাধারণ পাঠাগার ও পাবলিক লাইব্রেরী এর সেকাল-একাল



আনোয়ারুল ইসলাম, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জ্ঞান চর্চা বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে চিলমারীতে ১৯৭৮ইং সনে “ চিলমারী সাধারণ পাঠাগার ও ক্লাব” নামে একটি প্রতিষ্ঠান  স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সমাজসেবী যুবকদের উদ্যোগে গড়ে উঠে ছিল | তৎকালীন মহুকুমা প্রশাসক, কুড়িগ্রাম ও স্থানীয় ব্যক্তিবগদের উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসক মাহে আলম ০৪/১০/১৯৭৮ইং সনে পাঠাগারটির ভিত্তি প্রস্তর  স্থাপন করেন|  উক্ত পাঠাগারটিতে স্থানীয় ছাত্র/ছাত্রী ছাড়াও অনেক পাঠকের সমাগমে ভরপুর ছিল| কালবৈশাখির ঝড়ে পুরাতন থানাহাটে অবস্থিত বটতলার নিচে জ্বীর্ণকুটিরের তহশীল অফিসটির বাতাসে উড়ে যায় | জরুরী কাগজ ও ফাইল পত্রগুলোকে উক্ত পাঠাগারে রেখে সেখানে তহশীল অফিসটি চালু করা হয়| এ সময় পাঠাগার ও ক্লাবের বই-পুস্তক , আসবাপত্র সমূহ উপজেলা পরিষদে স্থানান্তর করা হয়| যার কোন অস্থিত্ব পরবর্তীতে না পাওয়া গেলেও তহশীল অফিসটি সেখানে স্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করতে থাকে| ফলে চিলমারীর সাধারণ নাগরিক ও শিক্ষার্থীদের জ্ঞান চর্চা, জ্ঞানের বিকাশ ও মেধার লালনের সুযোগটিও বন্ধ হয়ে যায়| অবশেষে ২০২২ইং সনে উপজেলা পরিষদের তত্বাবধায়নে একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় “ উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী” নামে একটি প্রতিষ্ঠান করা হয়| উক্ত লাইব্রেরীতে উপজেলা পরিষদের বিভিন্ন উৎস হতে বইয়ের অর্থ যোগান দেওয়া হয় বলে জানা যায়| লাইব্রেরীটির তত্বাবধায়নে সহকারী লাইব্রেরীয়ান পদে মার্স্টাস ডিগ্রীধারী জনৈক সুমিতা রাণী মাষ্টাররোলে কাজ করছেন| লাইব্রেরীটিতে গল্প,উপন্যাস, কবিতার বই, বিজ্ঞান ইত্যাদি  ছাড়াও বিভিন্ন ধর্ম গ্রন্থের বই সংগৃহিত রয়েছে| লাইব্রেরীটির অবস্থান পুরাতন ভবনের দ্বিতীয় তলায় হওয়ায় কম বয়সী অতি উৎসাহীত  শিক্ষার্থীরা ছাড়া সাধারণ পাঠকদের সেখানে যাতায়াত একেবারেই নেই | অপর দিকে  অর্ন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা গত ২০ নভে¤^র, ২০২৫ইং তারিখে সরকারী খরচে নির্মিত “উপজেলা পাবলিক লাইব্রেরী” এর শুভ উদ্ধোধন করেন| ৫২লাখ টাকায় সদ্য নির্মিত নতুন পাবলিক লাইব্রেরীটি দীর্ঘ আজ অবধি তার দুয়ার খুলতে পারেনি| উপলো প্রকৌশলী জানান , উপজেলা পাবলিক লাইব্রেরীর আসবাব-পত্র কেনা হয়েছে | বই-পত্র এলেই লাইব্রেরীটি পাঠকদের জন্য উন্মোক্ত করা হবে। এ ব্যাপারে বিএনপি, চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল বারী সরকার জানান, উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরী ও নবনির্মিত উপজেলা পাবলীক লাইব্রেরী দুইটি একই ক্যামাপাসে কি ভাবে  চলবে তা প্রশাসন এখনো পরিষ্কার ভাবে জানায়নি |
أحدث أقدم