বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

 


নিজস্ব প্রতিবেদকঃ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে জামালপুর ৩৫ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী সাতানীপাড়া এলাকার ১০৮৬ নম্বর সীমান্ত পিলারের নিকট, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০ গজ দূরে বালুরচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে অভিযানিক দল।

উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নবীনতর পূর্বতন