ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি

২ মার্চ ২০২৬, সোমবার

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর। তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সফিকুল ইসলাম খান সজিব আহ্বায়ক, জেলা যুবদল, জামালপুর ও সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর। তিনি বলেন, জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। সঞ্চালনায় ছিলেন নূরুল মোমেন আকন্দ কাওসার জেলা স্বেচ্ছাসেবক দল, জামালপুর।

এছাড়াও বক্তব্য রাখেন আতিকুর রহমান সুমিল সভাপতি, জেলা ছাত্রদল, জামালপুর এবং মোঃ মঞ্জুরুল করিম সুমন সদস্য সচিব, জেলা স্বেচ্ছাসেবক দল, জামালপুর।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং আগামীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন