জামালপুরে এমপির পক্ষ থেকে ৬৫০ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 


নিজস্ব প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার দুপুর ১২টায় জামালপুরের বাইপাস এলাকায় ৬৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এমপির পক্ষ থেকে স্থানীয় ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় এ মানবিক কার্যক্রম। প্রধান অতিথি ছিলেন এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, এমপি।

বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল আভূদে। সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুন হাসান কাজল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

বক্তারা বলেন, ঈদ আনন্দ সবাইকে ভাগাভাগি করে দিতে হবে। তারা বলেন, ভবিষ্যতেও অসহায়দের পাশে দাঁড়ানো জরুরি। শেষে উপস্থিত অতিথিরা ৬৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা করেছেন।

নবীনতর পূর্বতন