নিজস্ব প্রতিবেদক
জামালপুর, ৯ মার্চ ২০২৬ – জামালপুর সদর উপজেলার পৌর শহরের ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের জন্য ত্যাগী নেতাদের গুরুত্ব ও অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ সফিউর রহমান শাফি এবং সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ রুহুল আমীন মিলন। মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
