বকশীগঞ্জ প্রতিনিধিঃ
৫ ফেব্রুয়ারি বিকাল চারটায় বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দাসেরহাট বাজারে দাড়িপাল্লা মার্কার নির্বাচনী অফিস থেকে বাংলাদেশ ইসলামী যুববিভাগ সাধুরপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মোস আর বিন হামিদ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, “প্রিয় বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। গত রাতে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা ভাই কর্তৃক বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাহেবকে নিয়ে একটি ফেসবুক লাইভ করা হয়েছে। উক্ত লাইভে আমাদের ইউনিয়ন শাখার জামায়াত আমির জনাব আতিকুর রহমানকে নিয়ে বলেন তিনি নাকি বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এখানে তিনি ষড়যন্ত্রের গন্ধ পান। যা সম্পুর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
তিনি আরও বলেন, “আমাদের আমির গত এক সপ্তাহে কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি। সুতরাং মাহমুদুল আলম বাবু প্রসঙ্গে কথোপকথনের কোনো প্রশ্নই আসে না। আমরা এই ধরনের মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আমির, জামায়াত নেতা সাইদুর রহমান, জায়েদুর ইসলাম, আব্দুল গফুর, হাফেজ নূর আল আমিনসহ আরও অনেকে।
