লালপুরে জমিতে পানি দিতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু,



আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে জমিতে পানি দিতে গিয়ে সাপের কামড়ে সাজেদুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার অর্জনপুর গ্রামে এঘটনা ঘটে। সাজেদুল একই গ্রামের আব্দুল সাত্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২ টার দিকে জমিতে পানি দেওয়ার সময় সাপ কামড় দিয়ে আত্মীয়-স্বজন বাড়িতে নিয়ে ওঝার কাছে নিয়ে যায়। ঝাড়ফোকে সুস্থ হয়ে না উঠলে বিকাল ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা