নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ পুলিশ সুপারের



মোঃ হারুন অর রশিদ, মহাদেব পুর, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন। 

এ সময় পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন পুলিশ সুপার।

এছাড়াও অবসরজনিত বিদায় উপলক্ষে একজন সদস্যকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে সকল সদস্যকে পেশাগত আচরণ ও সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিটি থানা যেন জনগণের ভরসা ও নির্ভরতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পাশাপাশি জনগণের আরও নিকটবর্তী হয়ে মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করতে উপস্থিত সকল সদস্যকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা