ড্রেন নির্মাণ কাজে অনিয়ম ইউপি সদস্যকে সামরিক বহিষ্কারের নির্দেশ



মোঃ সিদ্দিকুর রহমান বাবু, বিশেষ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে সরকারি অর্থায়নে ড্রেন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় ৪ নম্বর ওয়ার্ড সদস্য বাসেদ আলীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক। 

সোমবার সকালে পাকা ইউনিয়নের বহিরাপাড়া গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৫ লাখ ৫২ হাজার ২০০ টাকা ব্যয়ে মসজিদ থেকে মোয়াজ্জিমের বাড়ি পর্যন্ত ১৮৭ ফুট দৈর্ঘ্য এবং ৩ ফুট প্রস্থ ও গভীররাতে একটি ড্রেন নির্মাণকাজ শুরু হয় প্রকল্পটির দায়িত্বে ছিলেন বাসেদ আলী।

কাজ শুরুর প্রথম দিনেই ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। 

এছাড়া ঢালাইয়ের খোয়া, সিমেন্ট ও বালু মাটির ওপর মিশ্রণ করা হয়েছে, যা সরকারি নির্মাণকাজের মানদন্ডের পরিপন্থী। 

ইউপি সদস্য বাসেদ আলী বলেন, মিস্ত্রীরা ভুল করেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারি কাজে অনিয়ম হলে দ্রুত তা বন্ধ করে দেওয়া হবে। কাজ যাতে সঠিক ও ভালোভাবে সম্পন্ন হয়, সেটি নিশ্চিত করা হবে।
أحدث أقدم
দৈনিক আমার পত্রিকা