তিস্তা পরিদর্শনে দুই মন্ত্রীর আগমন ঘিরে কাউনিয়ায় যুবদলের প্রস্তুতি সভা



কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর শুক্রবার বিকেল ৪টায় আগমন উপলক্ষে কাউনিয়া উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য শাহীন আলম, মিজানুর রহমান ও আবু সায়েম, বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সারাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, হারাগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল হক ও সদস্য সচিব আব্দুর রহিম, কুর্শা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবু ও সদস্য সচিব হানিফ আলী, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাফর উদ্দিন ও সদস্য সচিব দুলুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, তিস্তা নদী ও নদীপাড়ের মানুষের বাস্তব চিত্র সরেজমিনে দেখতে দুই মন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সফর সফল করতে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিকে আরও জোরালো করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সভায় দুই মন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা