চিলমারীতে বিএনপি মূলদলের অষ্টমীর চর ইউনিয়নের আংশিক আহব্বায়ক কমিটি ঘোষনা



আনোয়ারুল ইসলাম , চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিলমারী উপজেলার শাখার ৬ নং অষ্টমীর চর ইউনিয়নে আংশিক  আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। 

গত ২১/০৬/২০২৬ ইং তারিখে বিএনপি চিলমারী উপজেলা শাখার আহব্বায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ও জেড ফোর্সের সদস্য  আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম স্বপন ও সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফার যৌথ  স্বাক্ষরীত ইউনিয়ন আহব্বায়ক কমিটি  সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটিতে  অষ্টমীরচর ইউনিয়নের আহব্বায়ক  আবুল হোসেন মাস্টারকে আহব্বায়ক ,  যুগ্ম আহব্বায়ক পদে লিয়াকত আলী, তোফায়েল আহমেদ তোতা মিয়া, নজরুল ইসলাম সজিব, মাহমুদুল হাসান ও মোসলেম উদ্দিন, সদস্য সচিব পদে ডাক্তার মোঃ আল-আমিন এবং মকরম আলীকে সদস্য করে মোট  ৮ সদস্যের আংশিক আহব্বায়ক কমিটি ঘোষনা করা হয়। 

৬ নং অষ্টমির চর ইউনিয়নের বিএপি'র আহব্বায়ক কমিটি আংশিক ঘোষনা হওয়ায় কমিটির সকল সদস্যকে বিএনপি'র নেতা-কর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতা-কর্মীরা ত্যাগিদেরকে সংশ্লিষ্ট করে তৃণমূলের রাজনীতি সক্রিয় করতে বাকি ৫ ইউনিয়নের আহব্বায়ক কমিটি ঘোষনা সহ পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের তাগিদ জানিয়েছেন।  সেই সাথে বহুল কাঙ্খিত  বিএনপি'র চিলমারী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অত্যন্ত স্বচ্ছতার সাথে গঠনের মাধ্যমে পতিত আওয়ামী সরকারের আমলে নির্যাতিত,নিপিড়ীত, জেল,জুলুম ও মামলা-হামলার শিকার নেতা- কর্মীদেরকে  কমিটিতে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। 
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা