গত ৯ দিন ধরে নিখোঁজ মেহেদী হাসান



হাসান মাহমুদ জয়,  স্টাফ রিপোর্টারঃ
অত্যন্ত উদ্বেগের সাথে জানানো যাচ্ছে যে, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পাঁচগাছি কলেজ মোড় এলাকার বাসিন্দা মেহেদী হাসান গত ১২ জুন ২০২৬ তারিখ আনুমানিক রাত ১০টার পর থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি এবং গত দুই দিন এলাকায় মাইকিং করার পরও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তির পরিচয়
        নাম: মেহেদী হাসান
        পিতা: হাফিজুর রহমান
        মাতা: মোছাঃ ববিতা বেগম
        গায়ের রং: ফর্সা
        উচ্চতা: ৪ ফুট ৪ ইঞ্চি

নিখোঁজের সময় তার পড়নে ছিলো আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। নিখোঁজের বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর: ৮৭৩।

বিশেষ অনুরোধ
কোনো সুহৃদ ব্যক্তি মেহেদী হাসানকে দেখে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অনুগ্রহপূর্বক দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ
                📞 ০১৭৮৮-১২৬২৪০
                📞 ০১৭৯৪-৮৯৭১৫১
হাজ্বী মোঃ আব্দুল বাতেন সরকার (চেয়ারম্যান,পাঁচগাছি ইউনিয়ন পরিষদ, কুড়িগ্রাম সদর,কুড়িগ্রাম)।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা