সিরাজগঞ্জের তাড়াশে ১০ কেজি গাঁজাসহ আটক ২ মাদক কারবারি



মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় র‍্যাব এর অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। গাঁজাসহ জব্দকৃত পিকাপ ও আটক  করা হয়।আরো দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। রবিবার( ২৮) জুন তাড়াস মহাসড়কের চরহামকু রিয়া এই অভিযান চালায় । সিপিসি ২ যৌথভাবে অভিযান পরিচালনা সম্পন্ন করে। যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের পরিচয় ময়মনসিংহ কোতোয়ালি থানার গলগন্ডা গ্রামের মৃত আব্দুল। খালেকের ছেলে আরবি মিয়া(33)আরেকজন কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফারুক (১৯)।

আজ সোমবার( ২৯) জুন র‍্যাব  ১২ এর সদর কোম্পানির কমান্ডার মেজর তাবলিশ তাজ ওয়ার শরিফ প্রেস  বিজ্ঞপ্তিতে তিনি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১২ এর  মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়। তিনি আরো জানান গ্রেফতারকৃত রা অনেকদিন ধরে দেশের বিভিন্ন  জায়গা থেকে  নেশা জাতীয় গাঁজা সংগ্রহ  করে পিক আপ করে দেশের অনেক জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। 

এবং গ্রেফতারকৃতদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা