আকাশ পাল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় পারিবারিক কলহের জেরে রাজিয়া বেগম (৩৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী বেল্লাল সরদারের (৪৭) বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী বেল্লাল সরদারকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বেল্লাল ও রাজিয়ার মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বেল্লাল তার স্ত্রী রাজিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
নিহত রাজিয়া বেগম বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লভ গ্রামের আনিস মাঝির মেয়ে।
বাগেরহাট মডেল থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী বেল্লাল সরদারকে আটক করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।