চাঞ্চল্যকর বাদল হত্যা মামলার ২ আসামি গ্রেফতার



আকাশ পাল, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে সংঘটিত চাঞ্চল্যকর আনিছুর রহমান মোড়ল ওরফে বাদল হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ ও ফকিরহাট থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা ও যশোরে পৃথক অভিযান চালিয়ে ১৫ জুন (২০২৬) তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. হাসান মোল্লা (৩৫), পিতা-ওসমান মোল্লা, সাং-আড়পাড়া, থানা-বাগেরহাট সদর। (তাকে ঢাকা মহানগরের বসুন্ধরা এলাকা থেকে ডিএমপি ডিবির সহায়তায় গ্রেফতার করা হয়)। ২.শেখ মশিউর রহমান (৩০), পিতা-মোস্তাক শেখ, সাং-সাহেবাহার, থানা-বাগেরহাট সদর। (তাকে যশোর জেলার অভয়নগর থানা এলাকা থেকে  গ্রেফতার করা হয়)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯:৫৫ ঘটিকায় বাগেরহাটের ফকিরহাট থানাধীন সোনাখালী এলাকায় আনিছুর রহমান মোড়ল ওরফে বাদলকে নির্মমভাবে হত্যা করা হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ১১ জুন ২০২৬ তারিখে ফকিরহাট মডেল থানায় একটি মামলা রুজু করা হয় (মামলা নম্বর: ১০, ধারা: ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ (দণ্ডবিধি)।

জেলা পুলিশ জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নবীনতর পূর্বতন
দৈনিক আমার পত্রিকা
দৈনিক আমার পত্রিকা