মাহিম বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের হাটি কুমরুল ইন্টারচেন্স এর ঢাকা পাবনা রোডের সেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭) জুন স্থানীয়রা পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
মরদেহটির বয়স আনুমানিক (৪০) বছর হবে বলে ধারণা করা হয়।সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরে বুঝা যাবে যে এটি কি কারণে হয়েছে। এবং তার পরিচয় সনাক্তের জন্য ও কাজ। সকল থানায় তার তথ্য পাঠানো হয়েছে তার এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে। এবং মৃত ব্যক্তির রহস্য উদঘাটনের ও কাজ চলছে।
ঘটনাটি কারো কাছে তথ্য থাকলে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে।