স্টাফ রিপোর্টার: সাইফুল ইসলাম
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতার প্রতিবাদ ও তা প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খান, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, সাবেক সদস্য সচিব টুটুল ভাই এবং নেতা নাফিস ইমতিয়াজ রোমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।
